কক্সবাজারের টেকনাফে স্বামীর সঙ্গে অভিমান করে দুই শিশুকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় ওই গৃহবধূ ও তার ৪০ দিনের কন্যা শিশু মারা গেছেন।
বুধবার (০২ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের বেইংগাপাড়ায় এ ঘটনা ঘটে।
অসুস্থ অবস্থায় ৫ বছরের ছেলেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত গৃহবধূর নাম রুমানা রুমি। তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী। মৃত ৪০ দিনের কন্যা শিশুর কোন নাম রাখেনি।
অন্যদিকে ৫ বছরের শিশু মোহাম্মদ ইয়াছিন চিকিৎসাধীন।
টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন,
স্বামী সংসারের খাওয়া এবং স্ত্রী-সন্তানদের ভরণপোষণ দিতে ব্যর্থ হওয়ার অভিমানে দুই শিশুসহ গৃহবধূ রুমানা পুকুরে লাফ দেয়।
স্থানীয় লোকজন তাৎক্ষনিক ৫ বছরের শিশু ইয়াছিনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপর দুইজনকে উদ্ধার করতে ব্যর্থ হন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রুমানা রুমির মরদেহ উদ্ধার করে। কন্যা শিশুর হদিস পাওয়া যায়নি। তাকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন :
- ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত ১
- নরসিংদীতে শোকাবহ আগস্ট উপলক্ষে দোয়া
- নুসরাত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি রুপি প্রতারণার অভিযোগ
- বিশ্ববিদ্যালয়পড়ুয়া নাতনিকে হারিয়ে পাগলপ্রায় নানা-নানি
- প্রয়াত বাবার এক সপ্তাহ পর চলে গেলেন অভিনেতা ক্লাউড
- মাদ্রাসা ছাত্র হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্র মজলিসের বিক্ষোভ
- দেশের ১১টি অঞ্চলে ৮০ কি.মি. বেগে ঝড়ের আভাস
- রিজার্ভের অর্থ চুরির মামলা তদন্ত প্রতিবেদন পেছাল ৭৩ বার

Comments are closed.