নরসিংদীতে অযোগ্যদের নিয়ে কমিটি গঠন করার প্রতিবাদে ছাত্রদলের একাংশের মানববন্ধন

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জেলার কারা নির্যাতিত ত্যাগী    ছাত্রনেতাদের বাদ দিয়ে অযোগ্যদের নিয়ে জেলা কমিটি গঠন এর প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন  কর্মসূচি পালন করেছে ছাত্রদলের একাংশ।  রবিবার বেলা সাড়ে ১১ টায় শহরের উপজেলা মোড়স্থ নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব‍্যাপী এই মানববন্ধনে জেলা ছাত্রদলের পদ বঞ্চিত হওয়া ছাত্রনেতা ও তাদের সমর্থকদের অংশগ্রহণ  করেন।
নরসিংদীতে
নরসিংদীতে
মাইদুল মিহাল নরসিংদী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী, শহর ছাত্রদল সভাপতি পদপ্রার্থী ফাহিম ভুইয়া রাজ অভি, শহর ছাত্রদল সাধারণ সম্পাদক পদপ্রার্থী   শেখ সাফিয়ান যাবের, জেলা ছাত্রদল  নেতা ফাতিম আলম নাফি,  পলাশ থানা ছাত্রদল নেতা সাফাতি মির্জা বিজয় নরসিংদী সরকারি কলেজ ছাত্রদল নেতা সানভির আহমেদ নিবিড় ও শহর ছাত্রদল নেতা সাইফুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে ছাত্রনেতারা শনিবার শিবপুরের ইটা খোলায় ঘটে যাওয়া ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ছাত্রনেতারা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কোভিদ খোকন জাতীয় বীর হিসেবে পরিচিত।
তিনি একসময় ছাত্রদলের কান্ডারী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) এর দায়িত্ব পালন করে গেছেন। শুধু তাই নয় নব্বইয়ের স্বৈরাচারী বিরোধী গণ আন্দোলনে একজন রূপকার ছিলেন।
ছাত্রদলে নেতৃ থাকা এই সাবেক ছাত্রনেতা তার সন্তানতুল‍্য ছাত্রদলের নেতাকর্মী উদ্দেশ‍্যে গুলিছুড়ে তিনি যে কতটা বিবেকবান তারই প্রমাণ মিলেছে।
ছাত্রদল নেতারা আরো বলেন, বিগত সময়ে এই নেতার লেজুর ভিত্তিক রাজনীতি যারা করে গেছেন সেই সকল অযোগ্য ছাত্র নেতাদেরই ঠাই হয়েছে আজকের এই জেলা ছাত্রদলের কমিটিতে। যে সকল ছাত্রনেতা চাটুকারিতায় অভ‍্যস্থ নয় দক্ষ ও যোগ‍্যতা থাকা সত্ত্বেও সেই সকল মেধাবী ছাত্রনেতাদের কারোই ঠাঁয় হয়নি ছাত্রদলের একমিটিতে।
বশির আহমেদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি