নরসিংদীর রায়পুরায় প্রয়াত হাবিবুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় নরসিংদী একাদশকে ২-০ গোলে পরাজিত করে চরসুবুদ্ধি একাদশ বিজয় হয়ে ১২০ লক্ষ বিশ হাজার টাকার প্রাইজ মানি পুরস্কার লাভ করেন। আজ বিকালে নরসিংদীর রায়পুরা ঐতিহ্যবাহী মনিপুরা উচ্চ বিদ্যালয় মাঠে মনিপুরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক সচিব মোহাম্মদ হানিফ (মালু) এর
সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো: আব্দুর রহমান সরকার এর সঞ্চলনায় প্রয়াত হাবিবুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৫ আসনের ৬ বারের এম পি, সাবেক মন্ত্রী জননেতা রাজিউদ্দিন রাজু,উদ্ধোধক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জনপ্রিয় নেতা রাজিব আহমেদ পার্থ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক,উপজেলা চেয়ারম্যান মানবিক নেত্রী শিক্ষাবিদ লাইলা কানিজ লাকী, এ্যাবলোশন ফার্মাসিউটিক্যাল এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানিক কে ভট্রাচার্য্য, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সাজিদুল ইসলাম অপু, বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ফখরুল ইসলাম, অগ্রনী ব্যাংক এর প্রিন্সিপাল অফিসার সাহাজ উদ্দিন সিকদার সাজু, প্র্রধান পৃষ্টপোষক হাইরমারা উইপি চেয়ারম্যান ডাক্তার কবির হোসেন,অলিপুরা ইউপি চেয়ারম্যান আল আমিন মাসুদ ভুইয়া,মরজাল আওয়ামীলীগ নেতা সমাজ সেবক নাজমুল হক মিস্টার, বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবদীন, চরসুবুদ্ধি একাদশ এর ম্যানাজার সমাজ সেবক চম্পা মেম্বার,মনিপুরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্যগন সেলিম মিয়া, অভিভাবক সদস্য হাবিবুর রহমান আবু নাসের মৌলভী, খোকা মিয়া, নাদিরা বেগম, মোখলেসুর রহমান ভূঁইয়া, বাবু দীপক কুমার দাস, শাহিনুর বেগম, সমাজ সেবক কাজল মিয়া, সমাজ সেবক আবুল কালাম।

উক্ত খেলা পরিচালনা কমিটির উপদেষ্টাগন সমাজ সেবক আব্দুস ছাত্তার সাবদী মোল্লা, উক্ত খেলা পরিচালনা কমিটির সভাপতি মো: জুয়েল সরকার ও সেক্রেটারী সোলাইমান আহমেদ,কোষাদক্ষ তানজিম সোহেল, উক্ত খেলা পরিচালনা কমিটির সদস্যগন আওলাদ,মোবারক,রুবেল হোসেন,আ: কাদির,নাজমুল মিয়া,লোকমান মিয়া,জীনুক চন্দ্র শীল,অনিক,শরিফুল ইসলাম,জেবিন সিকদার প্রমুখ।
