নরসিংদীর রায়পুরায় হত্যাসহ একাধিক মামলার আসামি সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর দেয়া তথ্যে একটি দেশি ওয়ান শটার গান উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তরকৃত ব্যক্তির নাম আশরাফুল হক (৩২)। তিনি উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক। তাঁর বাবা প্রয়াত সিরাজুল হক একই ইউনিয়নের
চেয়ারম্যান ছিলেন।
অস্ত্র উদ্ধারের ঘটনায় চেয়ারম্যান আশরাফুলের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি মামলা করেন বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মাহবুবুর রহমান। এর আগে সোমবার (২ জানুয়ারী) রায়পুরা পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার হন সাবেক চেয়ারম্যান আশরাফুল হক। পরে তাঁর দেয়া তথ্যে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বালুয়াকান্দি এলাকার একটি ঝোঁপ থেকে একটি দেশি ওয়ান শটার গানসহ চারটি কার্তুজ উদ্ধার করার কথা জানান উপপরিদর্শক মাহবুবুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৮ ডিসেম্বর আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের দলের লোকের গুলিতে এক ব্যক্তি প্রাণ হারান। হায়দার আলী সবুজ (২০) নামে নিহত ওই যুবক বর্তমান বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাতুন হাসানের সমর্থক ছিলেন। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে আশরাফুলসহ ৩২ জনের নামে মামলা করা হয়। ওই ঘটনার পর আগ্নেয়াস্ত্র উদ্ধারে মাঠে নামে পুলিশ। এর আগে দুই ইউপি চেয়ারম্যান গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনেক প্রাণহানিসহ বাড়িঘর ভাঙচুর ও লুট হয়। এসব ঘটনায় আশরাফুলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা করেন প্রতিপক্ষের লোকেরা।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ সাংবাদিকদের জানান, সাবেক চেয়ারম্যানে বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গত ১৮ ডিসেম্বর একটি হত্যাকান্ডের পর থেকে
আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান চালিয়ে আসছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তর হন সাবেক চেয়রাম্যান আশরাফুল হক। পরে তাঁর দেয়া তথ্যে অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
