প্রবাসী আলহাজ্ব ইকবাল হোসেনের অথ্যায়নে অসহায় মানুষের মাঝে বিদেশী কম্বল বিতরণ

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা অন্তহীন। প্রতি বছরের ন্যায় এবারও নরসিংদীর রায়পুরায় ব্রাজিল যুবলীগের সভাপতি প্রবাসী আলহাজ্ব ইকবাল হোসেন’ এর অথ্যায়নে অসহায় শীতার্তদের মাঝে বিদেশী কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল নরসিংদীর রায়পুরা পৌরসভার পশ্চিমপাড়া ইউনূস আলী বিদ্যানিকেত মাঠে বিগত দিনের ন্যায় এবারও কয়েক শতাধিক অসহায় মানুষের মাঝে বিদেশী কম্বল বিতরণ করেন।

এ সময় ইউনূস আলী বিদ্যানিকেতনের সভাপতি আলহাজ্ব গিয়াসউদ্দিন'র সভাপতিত্বে ও বায়তুর রহমান জামে মসজিদ এর সভাপতি সাংবাদিক বশির আহমেদ মোল্লার পরিচালনায় ইউনূছ আলী বিদ্যানিকেতনের প্রতিষ্টাতা, ব্রাজিল যুবলীগের সভাপতি প্রবাসী আলহাজ্ব ইকবাল হোসেন’এর অথ্যায়নে অসহায় শীতার্তদের মাঝে বিদেশী কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রায়পুরা পৌরসভার ২বারের সফল মেয়র মো: জামাল মোল্লা বক্তব্য রাখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদ আলী ভুট্টু, রায়পুরা থানার উপপরিদর্শক নাসির উদ্দিন, সমাজ সেবক আসাদুজ্জামান রানা,সমাজ সেবক মো: বাবুল মিয়া প্রমূখ।

রায়পুরা পৌরসভার ২বারের মেয়র মো: জামাল মোল্লা বলেন,বহুদিন যাবৎ ইউনূস আলী বিদ্যানিকেতনের প্রতিষ্টাতা সমাজের মানব দরদি ব্রাজিল প্রবাসী আলহাজ্ব ইকবাল হোসেন করোনাকালিন সহ বিভিন্ন সময় এলাকার সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ড করে আসছে। প্রতিবারের ন্যায় এবারও এলাকার অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি এলাকার স্কুল, কলেজ,মাদ্রাসা,কবরস্থান সহ এলাকার বিভিন্ন সামাজিক কমকান্ড ভাল কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সামাজিক উন্নয়নমুল ভাল কাজের জন্য প্রশংসনীয় কাজের জন্য তাকে ধন্যবাদ জানাই।
আগামীতেও সামাজিক উন্নয়ন মুলক কমর্কান্ড অভ্যাহত রাখার জন্য সকলের নিকট তার জন্য দোয়া প্রাথনা করছি।