বরিশালে সাত ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ৫৫ শতাংশ!

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সাত ঘণ্টায় প্রায় ৫৫ শতাংশের মতো ভোট পড়েছে।

সোমবার (১২ জুন) বিকাল ৩টায় সহকারী রিটারিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এদিকে, বরিশালে বিকাল তিনটা থেকে দমকা হাওয়াসহ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, এতে ভোটকেন্দ্রে অবস্থানরত ভোটাররা বিপাকে পড়েছেন।

জানা যায়, বরিশাল সিটি করপোরেশনের এই নির্বাচনে ১২৬টি কেন্দ্রের সব কটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে।

এই সিটিতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ আর নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন।

৩০টি ওয়ার্ডের ৮৯৪টি ভোটকক্ষের প্রতিটিতে লাগানো হয়েছে সিসি ক্যামেরা।

বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে লড়ছেন সাতজন।

এদের মধ্যে দলীয়ভাবে নির্বাচনে প্রার্থী হয়েছে চারজন। তাঁরা হলেন-

১. আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (নৌকা),

২. জাতীয় পার্টির প্রার্থী মো. ইকবাল হোসেন (লাঙ্গল),

৩. ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম (হাত পাখা)

৪. জাকের পার্টির প্রার্থী মিজানুর রহমান বাচ্চু (গোলাপফুল)।

বাকি তিনজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মেয়র পদে লড়ছেন। তারা হলেন-

১. মো. আলী হোসেন হাওলাদার (হরিণ),

২. মো. আসাদুজ্জামান (হাতি)

৩. মো. কামরুল আহসান (টেবিল ঘড়ি)।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card