অভিমানী কালো ছায়া এখনও কেটে যায় নি রাজ-পরীমনির সম্পর্ক থেকে। শুধুমাত্র একমাত্র ছেলে রাজ্য’র জন্মদিন উদযাপন করতেই তাদের একসাথে হওয়া– সোমবার (১২ জুন) সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টে এমনটাই জানালেন পরীমনি।
ওই পোস্টে পরীমণি লিখেছেন,
‘আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে। সব ভুলে আবার এক হলেন…! কিন্তু সব কি আর সবসময় এক হয়?’
রাজের সঙ্গে পাশাপাশি বসে রাজ্যর জন্মদিন পালনের ব্যাখ্যা দিয়ে এ নায়িকা লিখেছেন,
‘আমরা ১০ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন।
আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করব। যেখানে আমরা জীবনের অন্য কোনো ইস্যু টানবো না।’
কেক কাটার পর রাজ তার বাড়িতে থাকেননি জানিয়ে পরী আরও লিখেছেন,
‘নয় তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন। তারপর এই আয়োজন, সবাই মিলে।
শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে। আর রাজ চলে গেল রাজের মতো। আশা করি এটা এখানেই শেষ হবে।’
রাজের ফেসবুক থেকে কয়েকটি ছবি ও ভিডিও ফাঁসের পর রাজের সঙ্গে দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না তাদের।
পরীমণির ধারণা, ফাঁস হওয়া এই ভিডিওতে থাকা অভিনেত্রী সুনেরাহর সঙ্গে তার স্বামীর প্রেমের সম্পর্ক রয়েছে। যদিও এই ঘটনার আগে থেকে এক ছাদের নিচে থাকছেন না তারা।
ঘটনার পর গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরীমণি জানান, তিনি রাজের কাছ থেকে বিচ্ছেদ চান।
অপরদিকে রাজও তার সঙ্গে আর সংসার করবেন না বলে সাফ জানিয়ে দেন।
প্রসঙ্গত, এর আগেও তাদের মধ্যে এমন ঘটনা ঘটেছিল। তখন পরীমণি দাবি করেছিলেন, বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজের সম্পর্ক রয়েছে।
তারা নাকি রাতের পর রাত ফোনে কথা বলতেন, পরে তা মিটেও যায়।
- ভক্তদের সাথে নিয়ে গিনেস বুকে বলিউড বাদশা’র রেকর্ড!
- হজ তথা ইবাদতে সেলফি তোলা ও ভিডিও করা ছোট শিরক
- পুনর্জীবিত হয়ে ফেরার আশায় স্ত্রীর লাশ খাটের নিচে ৬ দিন!
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮৯ জন হাসপাতালে, মৃত্যু দুইজনের
- সে প্রমাণ করুক যে তাকে গালিগালাজ করেছি : হিরো আলম
- কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম অনুষ্ঠিত হবে
- পিকআপ চাপায় ৬ ভাইয়ের মৃত্যুতে চালকের আমৃত্যু কারাদণ্ড
- চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল কমিটি নিয়ে গোলাগুলি; ককটেল বিস্ফোরণ
- ভারতকে টপকিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা অস্ট্রেলিয়ার হাতে
- রূপগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে সেচ্ছাসেবক লীগ নেতার আত্মহত্যা
