খেরসনের নোভা কাখোভকা বাঁধ ধ্বংস হওয়ার পর থেকেই রাশিয়া-নিয়ন্ত্রিত দিনিপ্রো নদীর পূর্ব তীরে আটকে পড়া লোকদের উদ্ধারের চেষ্টা করছে ইউক্রেন।এবার প্লাবিত একটি এলাকা থেকে উদ্বাস্তুদের বহনকারী একটি নৌকায় হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে খেরসনের আঞ্চলিক গভর্নর। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি নিউজ।
খেরসন অঞ্চলের আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন জানান,
‘রাশিয়ান সৈন্যরা বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধারকারী নৌকায় গুলি চালায় এবং এতে ৭৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে।‘
ওই ব্যক্তি একজন নারীকে গুলির হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন বলে জানান গভর্নর। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানান তিনি।
গত মঙ্গলবার নোভা কাখোভকা বাঁধে বিস্ফোরণের ফলে দ্রুত গতিতে দিনিপ্রো নদীর উভয় পাশের বিস্তীর্ণ এলাকায় প্রবাহিত হয়।
এতে নদীর তীরবর্তী রাশিয়া-ইউক্রেনের বিভিন্ন এলাকার ৪২ হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন।
ওই বাঁধ ধ্বংসের ঘটনায় একে অন্যকে দোষারোপ করছে ইউক্রেন এবং রাশিয়া।
ইউক্রেনের পাল্টা আক্রমণ জটিল করতে এই কাজ করেছে রাশিয়া দাবি ইউক্রেনের।
এ বিষয়ে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,
‘বাঁধ ভেঙে বন্যার পানিতে ইউক্রেন নিয়ন্ত্রিত খেরসনে ৩২টি গ্রাম প্লাবিত হয়েছে এবং রাশিয়া নিয়ন্ত্রিত অংশে আরও ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া মাইকোলাইভ অঞ্চলে আরও ৩১টি গ্রাম প্লাবিত হয়েছে।’
আরও পড়ুন:
- বরিশালে হামলার শিকার হাতপাখার প্রার্থীরা
- পেরুতে চার মাসে প্রায় ৪ হাজার নারী নিখোঁজ
- শেষ হলো তিন দিনব্যাপী আয়োজিত বিগ বুটক্যাম্প
- রূপগঞ্জে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ; আরও ১ জনের মৃত্যু
- চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- ভারতকে টপকিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা অস্ট্রেলিয়ার হাতে

One Reply to “ইউক্রেনের উদ্বাস্তুদের নৌকায় রাশিয়ার গুলিবর্ষণ; নিহত ৩”
Comments are closed.