মাত্র ১ ঘন্টার বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর শতাধিক এলাকা। শহরের প্রধান প্রধান সড়কগুলোতে হাঁটু পানি জমেছে।
এছাড়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকাসহ শহরতলীর বিভিন্ন এলাকার অলি-গলি জলমগ্ন হয়ে পড়েছে।
সোমবার (১২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নগরীসহ বিভিন্ন এলাকায় জলমগ্ন অবস্থা দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সোমবার (১২ জুন) সকাল থেকেই মুষলধারে বৃষ্টির কারণে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক পানির নিচে তলিয়ে গেছে।

শহরের আশপাশের এলাকাসহ অলি-গলিতে হাঁটু সমান পানি জমে রয়েছে। অনেক এলাকায় কোমর পানি হয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে চাষাড়ার এক বাসিন্দা বলেন, রাস্তায় হাঁটু পানি। পরে বাসায় জুতা রেখে পানি পেরিয়ে দোকান গিয়েছি। ড্রেন নিষ্কাশন না করার ফলে বৃষ্টি হলেই রাস্তা পানির নিচে তলিয়ে যায়।
আরও পড়ুন:
- বরিশালে হামলার শিকার হাতপাখার প্রার্থীরা
- পেরুতে চার মাসে প্রায় ৪ হাজার নারী নিখোঁজ
- কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- বরিশাল ও খুলনা সিটি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
- ব়্যাম্পে হাঁটার সময় লোহার আঘাতে মডেলের মৃত্যু
- শেষ হলো তিন দিনব্যাপী আয়োজিত বিগ বুটক্যাম্প
- মুষলধারে বৃষ্টিতে আশ্রয়ের ভরসা এখন মেট্রো স্টেশন!
- রূপগঞ্জে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ; আরও ১ জনের মৃত্যু
- চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- রাজ-পরীমনির জীবনে অভিমানী কালো ছায়া কাটবে না কখনই!
- চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- শেরপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীর অন্তঃসত্ত্বায় অভিযুক্ত কারাগারে
- পিকআপ চাপায় ৬ ভাইয়ের মৃত্যুতে চালকের আমৃত্যু কারাদণ্ড
- কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম অনুষ্ঠিত হবে
- অসুস্থতা কাটিয়ে উঠতে দোয়া চাইলেন চিত্রনায়ক ওমর সানী!
- পদ্মায় নেমে দুই কলেজ শিক্ষার্থী নিখোঁজ : একজনের মরদেহ উদ্ধার
- রাজশাহীতে পদ্মা নদীতে নিখোঁজ হওয়া অপর শিক্ষার্থীর লাশ উদ্ধার
- ভারতকে টপকিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা অস্ট্রেলিয়ার হাতে
