নারায়ণগঞ্জের পাশাপাশি রাজধানীতেও মুষলধারে পড়ে যাচ্ছে বৃষ্টি। সোমবার (১২ জুন) বেলা ১১টার দিকে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যায়, পাশাপাশি চলছে বজ্রপাতের হুংকার। এদিকে, হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়ছেন অফিসগামী যাত্রীরা। বিশেষ করে বাইকাররা ও পথচারীরা পড়েছেন বেশি বিপদে।
সরেজমিনে মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাও ও বিজয় সরণী স্টেশনে ঘুরে দেখা যায়,
‘বৃষ্টি থেকে বাঁচতে অনেকে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছেন। এদের মধ্যেই একজন তন্ময় রহমান।’
তিনি মিরপুর থেকে বাইক নিয়ে সেগুনবাগিচার দিকে যাচ্ছিলেন, তবে এই হঠাৎ বৃষ্টিতে যাত্রাপথের মাঝেই থেমে যেতে হয়। এই বিষয়ে তিনি বলেন,
‘সকালে যখন বের হই তখন আকাশ পরিষ্কারই ছিল। আগারগাঁয়ে আসার পরই হঠাৎ বৃষ্টি শুরু হয়। সাথে রেইনকোটও নেই, মেট্রো স্টেশনে দাঁড়ানো ছাড়া তো উপায় নেই।’
তারা মতো আরও অনেক বাইকার বৃষ্টি থেকে বাঁচতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,
‘ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।’
‘সেই সঙ্গে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।’
আরও পড়ুন:
- পেরুতে চার মাসে প্রায় ৪ হাজার নারী নিখোঁজ
- পাকিস্তানে ভারি বৃষ্টিতে ভবন ধসে ২৭ জনের মৃত্যু
- শেষ হলো তিন দিনব্যাপী আয়োজিত বিগ বুটক্যাম্প
- রূপগঞ্জে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ; আরও ১ জনের মৃত্যু
- ফতুল্লার দেওভোগে বাড়ীর সামনে থেকে নিখোঁজ কিশোরী
- শেরপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীর অন্তঃসত্ত্বায় অভিযুক্ত কারাগারে
- চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- রাজ-পরীমনির জীবনে অভিমানী কালো ছায়া কাটবে না কখনই!
- ভারতকে টপকিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা অস্ট্রেলিয়ার হাতে
