ব়্যাম্পে হাঁটাকালীন সময় লোহার স্তম্ভের আঘাতে তরুণী মডেলের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১২ জুন) এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নয়ডায়।
পুলিশ জানিয়েছে, ‘নিহত বংশিকা চোপড়া নয়ডার সেক্টর ১৬ এলাকায় ফিল্ম সিটির লক্ষ্মী স্টুডিওতে মার্জার সরণিতে ব়্যাম্পে হাঁটছিলেন। তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।’
প্রাথমিক তদন্তে জানা গেছে,
‘মঞ্চে আলোর ব্যবস্থাপনার জন্য ওই লোহার পিলার লাগানো হয়েছিল। আচমকাই সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বংশিকার৷ দুর্ঘটনায় আহত হয়েছেন ববি রাজ নামে আরেক যুবক। স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা চলছে।’
পুলিশ সূত্রে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে,
‘এই ঘটনায় ফ্যাশন শোর উদ্যোক্তাসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বংশিকার মৃত্যু সংবাদ তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। মডেলের মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।’
ফ্যাশন শোর উদ্যোক্তা ছাড়াও গ্রেফতার করা হয়েছে আলোর ব্যবস্থার কাজে যুক্ত চার জনকে।
পুলিশ জানিয়েছে, কোনোরকম অনুমতি ছাড়াই ওই ফ্যাশন শোর আয়োজন করা হয়েছিল। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নয়ডার মডেলিং দুনিয়ায়।
আরও পড়ুন:
- ফতুল্লার দেওভোগে বাড়ীর সামনে থেকে নিখোঁজ কিশোরী
- রাজ-পরীমনির জীবনে অভিমানী কালো ছায়া কাটবে না কখনই!
- পেরুতে চার মাসে প্রায় ৪ হাজার নারী নিখোঁজ
- শেষ হলো তিন দিনব্যাপী আয়োজিত বিগ বুটক্যাম্প
- শেরপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীর অন্তঃসত্ত্বায় অভিযুক্ত কারাগারে
- রূপগঞ্জে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ; আরও ১ জনের মৃত্যু
- ভারতকে টপকিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা অস্ট্রেলিয়ার হাতে
- পাকিস্তানে ভারি বৃষ্টিতে ভবন ধসে ২৭ জনের মৃত্যু
- চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
