সেন্সর ছাড়পত্র পেতে চলেছে চিত্রনায়িকা ববি অভিনীত সিনেমা ‘ময়ূরাক্ষী’-এমন তথ্য নিশ্চিত করে ছবিটির নির্মাতা রাশিদ পলাশ জানিয়েছেন, ‘আজ কালের ভেতর ছবিটির সেন্সর সার্টিফিকেট হাতে পাওয়া যাবে।
ঈদের পর ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা। এ প্রসঙ্গে তিনি বলেন,
‘ঈদে অনেক ছবির ভিড়ে আমাদের ছবিটা দিতে চাই না। তাই ঈদের পর ছবিটি দর্শকের কাছে নিয়ে যেতে চাই আমরা। খুব শিগগিরই ছবিরি রিলিজ ডেট ঘোষণা করবো আমরা।’
‘পোস্টার রিলিজের মাধ্যমেই আজ ইন্টারন্যাশনালের এই ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।’
প্রসঙ্গত, গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি, সুদীপ বিশ্বাস দ্বীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকেই।
‘ময়ূরাক্ষী’ সিনেমা প্রসঙ্গে জানা যায়, রয় সন্দীপের চিত্রগ্রহণে ঢাকার বিভিন্ন লোকশনে ছবিটির শুটিং হয়।
ছবির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব, সাউন্ডে কাজ করেছেন রিপন নাথ। গান গেয়েছেন মুহিন খান, পুর্নতা, তরসা, জাহিদ নিরব।
আরও পড়ুন:
- বরিশালে হামলার শিকার হাতপাখার প্রার্থীরা
- পেরুতে চার মাসে প্রায় ৪ হাজার নারী নিখোঁজ
- শেষ হলো তিন দিনব্যাপী আয়োজিত বিগ বুটক্যাম্প
- রূপগঞ্জে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ; আরও ১ জনের মৃত্যু
- ইউক্রেনের উদ্বাস্তুদের নৌকায় রাশিয়ার গুলিবর্ষণ; নিহত ৩
- চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- রাজ-পরীমনির জীবনে অভিমানী কালো ছায়া কাটবে না কখনই!
- ভারতকে টপকিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা অস্ট্রেলিয়ার হাতে
