বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় বাবা ছেলে জখম

বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় মাদরাসা সুপার ও তার ছেলেসহ তিনজন আহত হয়েছে।

এদের মধ্যে গুরুতর আহত মাদরাসা সুপার মাওলানা লতিফ শেখ (৫৫) ও পুত্র তাওহীদকে (২০) মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি  করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) সকালে সদর ইউনিয়নের পূর্ব সরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুফতি কামাল জানান,

আহতদের সুচিকিৎসা দেয়ার পাশাপাশি তাদের  হাসপাতালে ভর্তি করা  হয়েছে।

জমি জমা সংক্রান্ত বিরোধের জের হিসেবে দুর্বৃত্তদের এ হামলার ঘটনার ঘটছে বলে ইউপি সদস্য জাহানারা আকতার খুকি এ তথ্য নিশ্চিত করে জানান,

সদর ইউনিয়নের পূর্ব সরালিয়া গ্রামের জনৈক মহারাজ শেখের নেতৃত্বে

কতিপয় দুর্বৃত্ত দখলের উদ্দেশ্যে মাদরানা সুপার লতিফ শেখের ভোগ দখলীয় পৈত্রিক সম্পত্তি দখল করার চেষ্টা  করছিল।

খবর পেয়ে সুপার লতিফ শেখ ও তার ছেলে তাওহীদ  তাদেরকে বাধাঁ দিলে গেলে দুর্বৃত্তরা তাদের উপর হামলা করে।

এসময় দুর্বৃত্তরা পিতা পুত্রকে পিটিয়ে ও কুপিয়ে  জখম করা হয়।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মো. সাইদুর রহমান জানান,

এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি । অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন:

এনএএন টিভি