চাঁদপুর জেলার মতলব উত্তরে হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
২১ আগষ্ট রাত সাড়ে ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাদুল্যাপুর ইউপির বদরপুর গ্রামে আব্দুল বারেক ফকিরের বসত ঘরের ভিতর থেকে
তিনজন মাদক ব্যবসায়ীকে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে এসআই রমিজ উদ্দিন ও এএসআই ওয়াসিম।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বদরপুর গ্রামের আব্দুল হক বেপারির ছেলে আব্দুল করিম (৩৮),
আব্দুল বারেক ফকিরের ছেলে রাসেল ফকির (২৮) ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাইনউদ্দিন চৌধুরীর ছেলে মোঃ শিমুল চৌধুরীর।
ঘটনা সূত্রে জানা যায়,
নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে মতলব উত্তরে বিভিন্ন স্থানে বিক্রি করে আসতেছে।
জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় চল্লিশ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,
মতলব উত্তর উপজেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছি। আমাদের এ অভিযান অব্যহত আছে।
সুমন আহমেদ, চাঁদপুর
আরও পড়ুন:
- মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৪৩
- সোনারগাঁয়ের ২ গ্রামে আগুন সন্ত্রাসীদের কর্মকান্ডে আতঙ্কিত গ্রামবাসী
- সিরাজগঞ্জে র্যাব অভিযানে সুদ ব্যবসায়ী আটক
- নাসিক অন্তর্ভুক্ত অক্টো অফিস সড়কের বেহাল অবস্থায় বিপাকে জনসাধারণ
- হবিগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ
- নাসিক অন্তর্ভুক্ত অক্টো অফিস সড়কের বেহাল অবস্থায় বিপাকে জনসাধারণ
- বাংলাদেশকে ভূমিকম্প সহনীয় রাষ্ট্র করার পদক্ষেপ
- হামলা-ভাংচুর-পুলিশ কর্মকতাকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা; গ্রেফতার ২৯
