রাজধানীতে মই ভেঙে নিচে পড়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে মই ভেঙে নিচে পড়ে মাইনুল ইসলাম (৩০) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (২১ মে) দুপুর একটার দিকে যাত্রাবাড়ীর সামাদনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তিনি যাত্রাবাড়ীর শনির আখড়ায় থাকতেন।

ঘটনার বর্ণনা দিয়ে মাইনুলের সহকর্মী আলিম জানান,

‘যাত্রাবাড়ীর সামাদনগর এলাকায় একটি বাসায় ওয়েল্ডিংয়ের কাজ করার প্রস্তুতি নেওয়ার সময় মই ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন। ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান,

‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card