বশির আহম্মেদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:
ডিজিটাল শিক্ষার মানোন্নয়নের জন্য নরসিংদীর রায়পুরা উপজেলার চরমজাল উচ্চ বিদ্যালয়ে প্রীতি ছাত্র-ছাত্রী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের জন্য ও বিদ্যালয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য আমির হোসেন মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে একটি ল্যাপটপ প্রদান করা হয়।
মরজাল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান এর সভাপতিত্বে চরমজাল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জাকির হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড.জসিম উদ্দিন।


এসময় উপস্থিত ছিলেন, ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় গ্যাস্ট্রলোজি বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক আমির হোসেন মাস্টার ফাউন্ডেশনের সভাপতি ডা: মো: নূরুজ্জামান, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় যুগ্ম পরিচালক আসাদুল হক, ময়মনসিংহ জেলার সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রালয় সিনিয়র সহকারী সচিব আয়েশা হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: সোলায়মান মিয়া, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. মো: ফোরকান সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক ড. বেল্লাল আহম্মেদ ভূঁইয়া অনিক, ঢাকা রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার আশরাফুল ইসলাম চঞ্চল, নরসিংদী সরকারি কলেজ সহকারী অধ্যাপক মিরাজ ভূইয়া, ভৈরব পৌরসভা সহকারী প্রকৌশলী শাহজাহান মিয়া, ঢাকা কলেজ প্রভাষক সোহেল সরকার, ঢাকা রমনার মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মারুফ, মরজাল ইউপি মেম্বার রমিজ উদ্দিন ভুইয়া সহ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।
সূধী সমাবেশে মরজাল ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য মো: রমিজ উদ্দিন ভূইয়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একটি মাঠের ব্যবস্থা করে দেন।
