শীতলক্ষ্যায় নৌকাডুবি, নিহত ৩

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
শুক্রবার (১৪ অক্টোবর) রাতে শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জের নবীগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাওন, জীম ও রিফাত। এদের বয়স (১৭-১৮)।
তাদের বাড়ি খানপুর, ডনচেম্বার এলাকায়।
নৌকাটিতে নবীগঞ্জ মেলায় ঘুরে ফিরছিলেন নিহতরা সহ তাদের বন্ধুরা। এসময় একটি বড় জাহাজ পাশ দিয়ে গেলে জাহাজের ঢেউয়ে দুটো নৌকার ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে যায়।