‘মানবতায় সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়াল ও লিও ক্লাবের উদ্যোগে ইন্টারন্যাশনাল ৩১৫ সেবা মাস ২০২২ উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল পল্লীতে স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ সহ দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ প্রদান এবং ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) বাদ জুম্মা এই কর্মসূচি পালিত হয়। এছাড়াও উপজেলার সাহেবগঞ্জ দারুল উলুম হাফেজিয়া এতিমখানায় বৃক্ষরোপণ, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক করতোয়ার সম্পাদক পিডিজি লায়ন মোজাম্মেল হক লালু পি এম জে এফ। অন্যান্যের মাঝে নর্থবেঙ্গল সমন্বয়কারী লায়ন এমএ মান্নান, লায়ন আব্দুল মমিন জিন্না, ক্লাব প্রেসিডেন্ট লায়ন মির্জা আহছানুল হক দুলাল, ক্লাবের প্রতিষ্ঠাতা লায়ন মাহমুদ হোসেন পিন্টু, রি-জোন চেয়ারপার্সন লায়ন হাসনাত জাহান সুইটি, লায়ন হেলেনা খানম ইরানি, সেক্রেটারি লায়ন একরাম হোসেন, আহমেদ, ডিরেক্টর লায়ন মোস্তাফিজুর রহমান, লায়ন মাহবুব হোসেন অন্তু, লায়ন ছামিউল আলম রাসু, লায়ন তুষার, লায়ন সৈয়দ সোহেল লিটন ও লায়ন এবং লিও সভাপতি লিও ফয়সাল রহমান, লিও সারওয়ার, লিও আশিক, লিও নিশাদ, লিও ফৌওজিয়া, লিও হিয়া, লিও আতশী, লিও মাহিম সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলন
