সিদ্ধিরগঞ্জে হাত-পা এক গৃহবধূর বাঁধা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক গৃহবধূর হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার ।

শুক্রবার (১৯ মে) সকালে উপজেলার জালকু্ঁড়ি তালতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ শারমিন আক্তার ওই এলাকার আশরাফ দেওয়ানের মেয়ে।

স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে এলাকার একটি মাজারে ওরস অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের কবলে পড়েন তিনি।

এ সময় দুর্বৃত্তরা ছিনতাই অথবা অন্য কোন উদ্দেশ্যে শারমিনের হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, শুক্রবার সকালে বালুর মাঠে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে জানায়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

আরও পড়ুন :

এনএএন টিভি