চীনে দক্ষিণাঞ্চলে শুক্রবার পাহাড়ি রাস্তা থেকে গাড়ি উল্টে পানিতে পড়ে ১১ যাত্রী নিহত হয়েছেন। এ খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি।
সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের গুয়াংজি প্রদেশে স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ওই গাড়িতে ১৪ জন যাত্রী ছিলেন। গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি জলাশয়ে পড়ে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন এবং তিনজন প্রাণে বেঁচে গেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
ভিয়েতনামের সঙ্গে লাগোয়া চীনা সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে। কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চীনে সড়ক দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
গত জানুয়ারিতে চীনের পূর্ব জিয়াংসি প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১৯ নিহত ও ২০ জন আহত হন।
আরও পড়ুন :
- সিদ্ধিরগঞ্জে হাত-পা এক গৃহবধূর বাঁধা মরদেহ উদ্ধার
- আবারও পেঁয়াজ আমদানি করা হবে দাম না কমলে
- ঊর্ধ্বমুখী বাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে
- টাইটানিক জাহাজ ধ্বংসাবশেষের প্রথম পূর্ণাঙ্গ ছবি
- নওগাঁয় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্যক্তির মৃত্যু
- কান উৎসবে গিয়ে নিজেকে যখন ট্রল করলেন সারা আলী
- সেন্টুর নতুন কর্মসংস্থানের ব্যবস্থার আশ্বাস দিলেন ডিসি
- শিশুর প্রশংসা করে যখন বিপাকে পড়লেন অমিতাভ বচ্চন!
- শীঘ্রই নারায়ণগঞ্জে টেকনিক্যাল স্কুল ও কলেজের ভিত্তিপ্রস্থ স্থাপন
- ভুয়া আইডি খুলে সমকামি তরুণদের অপহরণ করছে এক চক্র!
- সপ্তাহ ব্যবধানে বগুড়ায় ধানের দাম মণপ্রতি কমেছে ১০০ টাকা
- শীঘ্রই নারায়ণগঞ্জে টেকনিক্যাল স্কুল ও কলেজের ভিত্তিপ্রস্থ স্থাপন
- নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন শতাধিক ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার

Comments are closed.