সিরাজগঞ্জে পুকুরে মাছ ধরতে গিয়ে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সঞ্জয় কুমার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু শিশু ওই গ্রামের বাদ্যকরপাড়ার আফাল বাদ্যকরের ছেলে।

পরিবারের বরাত দিয়ে বারুহাস ইউপি চেয়ারম্যান ময়নুল হক জানান,

‘বিনসাড়া বাদ্যকর পাড়ার একটি পুকুরে মাছ ধরার জন্য কিটনাশক প্রয়োগ করেন পুকুর মালিক।

খবর পেয়ে পাড়ার লোকজনের সাথে শিশুর সঞ্জয় কুমার ওই পুকুরে মাছ ধরতে যায়। এ সময় লোকজনের অগোচরে সে পানিতে ডুবে যায়।

পরে লোকজন তাকে খোজাখুজির এক পর্যায়ে দুপুরে তার ভাসমান মরদেহ দেখতে পায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: মো: ওমর ফারুক জানান,

‘শিশু সঞ্জয়কে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card