হবিগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জে  শহরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় হবিগঞ্জে  ভ্রাম্যমাণ আদালতে সহযোগীতা করেন শায়েস্তাগঞ্জ র‌্যাবের একটি টিম।

সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, শহরের চৌধুরী বাজার এলাকায়

অভিযানকালে জিলাপিতে রং মিশ্রণ, কার্টুনে ওজনে বেশি থাকা ও পড়া তেল ব্যবহারসহ নানা অভিযোগে সন্তোষ মিষ্টান্ন ভান্ডারকে ৭ হাজার টাকা,

মায়া উজান ভাটি রেস্টেুরেন্টকে ৫ হাজার টাকা এবং খোয়াই রেস্টুরেস্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অভিযানকালে রং মিশ্রিত জিলাপি ধ্বংস ও বেশ কয়েকটি রেস্টুরেন্টকে সতর্ক করে দেয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

এনএএন টিভি