৩ মাস ধরে সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে পড়ে আছে হুমায়ুন বেপারী নামে এক প্রবাসী বাংলাদেশির মরদেহ।
লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত ২২ জুন সৌদি আরবের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত হুমায়ুন বেপারী রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা বাজার উদয়পুর গ্রামের বাসিন্দা।
আর্থিক অবস্থা ভালো না হওয়ায় মরদেহ দেশে আনতে পারছে না পরিবার।
তাই মরদেহ দেশে ফিরিয়ে আনতে সৌদি আরব ও বাংলাদেশি প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন নিহতের স্বজনরা।
জানা গেছে, হুমায়ুন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ভাগ্য ফেরাতে সৌদি আরব যাওয়ার কয়েক দিনের মধ্যে গত ২০ জুন টনসিলের সমস্যা নিয়ে সৌদি আরবের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি গত ২২ জুন মারা যান। মারা যাওয়ার পর তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ না হওয়ায় অনিশ্চয়তায় ছিলেন পরিবার।
গত দু’দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত হন তিনি ৩ মাস আগেই মারা গেছেন।
স্বামীর মরদেহ শেষবার দেখার আকুতি জানিয়ে স্ত্রী নুপুর বেগম জানান, পারিবারিক আর্থিক অনটনে দিন যাচ্ছে তাদের। তার ওপর স্বামী হারানোর শোক। মরদেহ ফেরাতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
বসন্তপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আমির হোসেন জানান, ৩ মাস আগে হুমায়ুন বেপারী সৌদির একটি হাসপাতালে মারা যান।
এরপর থেকেই তার পরিবার কোনো খোঁজ পাচ্ছিল না। গত কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জানা যায় হুমায়ুন মারা গেছেন।
কাগজপত্রের কিছু জটিলতার কারণে তার মরদেহ দেশে আনতে একটু সময় লাগছে।
আরও পড়ুন :
- ভিসা-পাসপোর্ট ছাড়া ফ্লাইটে শিশু, ১০ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
- বাংলাদেশ এখন বিশ্বের বর্ধনশীল পাঁচটি অর্থনীতির একটি: প্রধানমন্ত্রী
- ছাত্রলীগের দুই নেতাকে পেটানোয় সবচেয়ে আগ্রাসী ছিলেন মোস্তফা, মিলল পরিচয়
- ছাত্রলীগের ২ নেতাকে পেটানোয় ঢাবি ছাত্রদলের উদ্বেগ
- বিগত ১৮ মাসে সব নির্বাচন স্বচ্ছ হয়েছে: ইসি হাবিব খান
- এক দফা দাবিতে ডাকা বিএনপির গণমিছিল শুরু
- গরিব মানুষের জন্য হিরো আলমের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু
- দুর্গাপূজা সামনে রেখে প্রতিবছরের মতো এবার ও ভারতে ইলিশ রফতানি করবে
- ‘ফ্রান্সের সঙ্গে সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত’ : প্রধানমন্ত্রী

Comments are closed.