চট্টগ্রামে পুলিশের উপর হামলা, মাথা ফাটলো এসি’র

চট্টগ্রামে আগ্রাবাদ চৌমুহনীতে জামায়াত-শিবিরের হামলায় ডবলমুরিং জোন পুলিশের সহকারী কমিশনার (এসি) মুকুর চাকমাসহ ২ দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আগ্রাবাদ এলাকা থেকে মিছিল শুরু করে।

মিছিলটি চট্টগ্রামে চৌমুহনী মোড় এলাকায় পৌঁছালে দাড়িয়ে থাকা পুলিশের উপর জামায়াত নেতকর্মীরা হামলা চালায়। পুলিশের সাথে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা জড়ো হয়ে তাদের ধাওয়া দেয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, জামায়াত শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে একটি মিছিল বের করে।

মিছিল থেকে তারা পুলিশের গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে।

এতে আমাদের এসি স্যারের মাথা ফেটে গেছে এবং উনার দেহরক্ষী আহত হয়েছেন।

দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন :

এনএএন টিভি