নরসিংদীতে উম্মুল কুরা মডেল মাদরাসায় তাফসিরুল কুরআন মাহফিল

নরসিংদী প্রতিনিধিঃ আল—কুরআনের শিক্ষা ব্যতিত আমাদের জীবন অন্ধকার—বক্তাগণ নরসিংদীর গাবতলীতে প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল কুরা মডেল মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে তাফসিরুল কুরআন মাহফিল গতকাল সোমবার গভীর রাতে বিশেষ দোয়ার মাধ্যমে শেষ হয়েছে।

এরপূর্বে অনুষ্ঠিত হয় দেশব্যাপী কুরআন তিলাওয়াত প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ। দু—পদের অনুষ্ঠানে বিশিষ্ট আলেমে দ্বীন ও এলাকার বিশিষ্ট সমাজ সেবকগণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কুরআন মাহফিলেবয়ান করেন প্রধান বক্তা দোহার, কাতারের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদদুল্লাহ বিন হাফিজ। আলোচক মাওলানা নূর মোহাম্মদ সিরাজী, জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা মসজিদ কমপ্লেক্স নরসিংদীর খতীব মাওলানা আবুল কালাম, জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা খোরশেদ আলম, মাওলানা আবদুল মোমেন আইয়ুবপুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উম্মুলকুরা মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মোঃ আল আমীন সরকার।

মাহফিলের বক্তাগন বলেন, আল কুরআনের শিক্ষা ব্যতিত আমাদের মাঝে কখনো শান্তি আসতে পারেনা। আল কুরআনকে আঁকড়ে ধরার জন্যই এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমাদের সকলের প্রথম শিক্ষা হচ্ছে আল কুরআন।

কুরআন হচ্ছে আমাদের জীবনের মূল বা বীজ। এ শিক্ষা ব্যতিত আমাদের জীবন অন্ধকার। কাজেই আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম অবশ্যই কুরআন শিক্ষা দিতে হবে। কুরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে।

আজ আমরা কুরআন ছেড়ে দিয়েছি বলেই আমাদের উপর বিপদ—লাঞ্চনা। আমাদের মাঝে আজ অশান্তি দেখা দিয়েছে। এখনও সময় আছে আসুন আমরা কুরআন শিক্ষা করি, আমাদের সন্তানদেরকে কুরআন শিক্ষা দেই। সকল বক্তৃতাগণ আল কুরআনের শিক্ষার উপর বিশেষ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

কুরআন প্রতিযোগিতায় সারা দেশ থেকে হাফেজগণ অংশগ্রহণ করেন এতে ভাল ফলাফর অর্জন করে গাজীপুর জেলার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আব্দুস ছাত্তার মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীগণ। এছাড়া ব্রাহ্মনবাড়ীয়ার ও অন্যান্য জেলার ছাত্ররাও ভাল ফলাফল অর্জন করেন। তাদের মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

Share this news as a Photo Card