গাজীপুরে মহানগরীরিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থানার বাইমাইলে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আরো ৮জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ আগস্ট) সকাল ছয়টার দিকে গাজীপুরে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কাশেম।
তিনি জানান, শুক্রবার (৪ আগস্ট) একটি হায়েজ মাইক্রোবাসে করে চালকসহ কয়েকজন বন্ধু কাশিমপুর থেকে নিকলির উদ্দেশ্যে যাচ্ছিল।
তাদের বহনকারী মাইক্রোবাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাইনবোর্ড বাইমাইল এলাকায় পৌঁছলে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দাঁড়ানো কাভার্ডভ্যান ও সড়ক বিভাজকের সাথে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা চালকসহ ১০জন আহত হন।
তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।
এদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের দুইজনের মরদেহ ওই দুই হাসপাতালে আছে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।
আরও পড়ুন :
- ঝালকাঠির ছত্রকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০-১২
- দেশের ৭ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে হট্টগোল, উত্তেজনা ও ধাক্কাধাক্কি
- খুনিয়াগাছ এলাকায় ফেরার পথে নিখোঁজ , সকালে লাশ উদ্ধার
- কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে ১০টি স্পটে ভাঙন
- মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত, শিশুসহ আহত ৩
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে নুরদের ওপর ছাত্রলীগের হামলা
- ১৮ বছরের সংসার ভাঙল কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর
