পবিত্র মাহে রমজানে স্মাইল-নারায়ণগঞ্জ জেলা শাখার ব্যতিক্রমধর্মী আয়োজন

পবিত্র মাহে রমজানে “রাস্তায় সাজানো ইফতার, তুলে নিতে পারবে যে কেউ” এরকমই এক ব্যতিক্রমধর্মী ইফতার ইভেন্টের আয়োজন করেছে স্মাইল নারায়ণগঞ্জ জেলা শাখার এক দল তরুণ সমাজসেবী।

পবিত্র মাহে রমজানে ৫০ জন রোজাদারের এ ইভেন্টটি অনুষ্ঠিত হয় নতুন কোর্ট ডিসি অফিস প্রাঙ্গণে।

উপস্থিত ছিলেন স্মাইল ন্যাশনাল টীমের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম মুন্না,

পবিত্র

সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক জসিমউদদীন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর পর্বত,

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহাথির মাহি, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ,

সহ প্রচার সম্পাদক আসিফ নাইম ইমন, সহ সাধারণ সম্পাদক নাইম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক লাবণী আক্তার পলি,

পবিত্র

সহ-মানবসম্পদ সম্পাদক নাসরাত মেহেক, সহকারী কোষাধ্যক্ষ রায়হান রিফাত সহ স্মাইল ফতুল্লা উপ-শাখার প্রতিনিধি ও নারায়ণগঞ্জ জেলা শাখার ভলান্টিয়ার গণ।

উক্ত ইভেন্ট সফল করার জন্য সভাপতি মনিরুল ইসলাম মুন্না সকল ভলান্টিয়ারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এম. রাসেল রহমান

আরও পড়ুন:

এনএএন টিভি