শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের আওতাধীন কর্মকর্তা কর্মচারীদের মাঝে ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল সকালে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন,

শুদ্ধাচার পুরস্কার প্রদান একটি প্রশাসনে গুরুত্বপূর্ণ সংযোজন এটি কর্মক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, শুদ্ধাচার পুরস্কার প্রদানের ফলে কর্মকর্তা-কর্মচারীগণ কাজের ক্ষেত্রে তারা আরও বেশী অনুপ্রানিত করে। শুদ্ধাচার পুরস্কার গ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীগণ হলেন নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মুশফিকুর রহমান,নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন, নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বিপ্লব কুমার রায়,শিবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ হোসাইন, নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখা অফিস সহায়ক মোঃ কামাল উদ্দিন, বেলাব উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দপ্তরী মোক্তার মিয়া ।
