স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী বিজ্ঞান কলেজের নবীনবরণ গত ২২ মার্চ বুধবার অত্যন্ত আনন্দঘন পরিবেশে ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত হয়।
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নরসিংদী বিজ্ঞান কলেজের সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ।
সভাপতিত্ব করেন নরসিংদী বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মোমেন।
বক্তব্য রাখেন এ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক জিনাত জাহান রানী,
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাজমুল ধসঢ়;অলম সোহাগ,
ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঐশী রহমান, নুসরাত জাহান।
বরণপত্র পাঠ করে গ্রহণ করে জান্নাতুল ইসলাম জিসা, জাকিয়া শিমু। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জহিরুল ইসলাম মৃধা।
প্রধান বক্তা হাবিব উল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা জ্ঞান অর্জনের জন্য পড়ালেখা করবে। ভাল মানুষ হবে।
সমাজে ভাল মানুষের খুবই অভাব। সুশিক্ষত হবে, আলোকিত মানুষ হবে। তা না হলে এ শিক্ষার কোন মূল্য নেই।
সমাজে শিক্ষিত মানুষের ছড়াছড়ি। সুশিক্ষিত মানুষের খুবই অভাব! তোমাদের নিকট থেকে এ সমাজ ভাল কিছু আশা করে।
আশা করি তোমরা তা পূরণ করবে। তোমরাই সামনে এ দেশের নেতৃত্ব দেবে। বক্তব্য শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে কলেজের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকাগণ সংগীত পরিবেশন করেন। পরে অতিথি শিল্পীরাও সংগীত পরিবেশন করেন।
আরও পড়ুন:
- বিএসটিআই মিরপুরের শাহ আলী মার্কেটে এ অভিযান চালয়
- আমদানি করা খেজুর কয়েকশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে
- ছাত্রী অপহরণ মামলার আসামিকে বাঁচাতে চেয়ারম্যানের কাণ্ড!
- ক্যালগেরির স্পোর্টস প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে
- বায়ুদূষণে ঢাকাকে ছাড়িয়ে শীর্ষে কুমিল্লা
- মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল
- পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানদের প্রথম জয়

One Reply to “নরসিংদী বিজ্ঞান কলেজের নবীনবরণ”
Comments are closed.