পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে সারা দেশের মতো টাঙ্গাইলে একযোগে সব কয়েকটি বাজার মনিটরিং ও লিফলেট বিতরণ করছে জেলা প্রশাসন।
বাজার মনিটরিং কার্যক্রম শুরু হওয়ায় সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজারগুলোতে ক্রেতা ও বিক্রেতার ভিড়।
আগামীকাল প্রথম রোজা তাই সামর্থ্য অনুযায়ী সকলেই বাজার করতে এসেছেন। রমজানে বিশ্বের অন্য মুসলিম দেশগুলোতে নিত্যপণ্যের দাম কমানো হলেও বাংলাদেশে প্রতি বছরই এর উল্টোটি হয়।
এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট অহেতুক নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়।
এরই ধারাবাহিকতায় মানুষের যাতে কষ্ট না হয়; এজন্য টিসিবি, ভ্রাম্যমাণ বাজারসহ সরকার এ বছর নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
পাশাপাশি রমজানের শুরু থেকে সারা দেশের বাজার নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন বাজারে মনিটরিং ও লিফলেট বিতরণ করছে।
নিত্যপণ্যের দ্রব্যের দাম বৃদ্ধিও অভিযোগ জানিয়ে রমজানের শুরুতে বাজার মনিটরিং করায় সাধুবাদ জানিয়েছেন ক্রেতারা।
টাঙ্গাইলে ব্যবসায়ীরা জানান, প্রায় সব জিনিসেরই মূল্য ঊর্ধ্বগতি। বাজার মনিটরিংকে তারাও স্বাগত জানিয়েছে।
আরও পড়ুন :
- জামিন থাকলেও বিএনপি নেতাদের গ্রেফতার করা হচ্ছে
- উয়েফা ইউরোর বাছাইপর্বের ম্যাচে খেলতে প্রস্তুত রোনালদো
- দগ্ধ অবস্থায় সন্তান জন্ম দেওয়া কুলসুম মারা গেছেন
- নোয়াখালী নোবিপ্রবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ২০
- পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে যা বললেন জাস্টিন ট্রুডো
- তৃতীয় ওয়ানডেতে ভারতকে হারিয়ে শীর্ষে পৌছালো অস্ট্রেলিয়া
