জামালপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

জামালপুরে দেওয়ানগঞ্জে আকলিমা খাতুন (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলার চুকাই বাড়ি ইউনিয়নের নয়াগ্রাম স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আকলিমা উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটার চর গ্রামের আলী হোসেন মেয়ে। আটক স্বামী উপজেলার চিকাজানি ইউনিয়নের নয়া গ্রামের মুল্লুক মিয়ার ছেলে।

মৃতের মা বেহুলা বেগম বলেন, ৭ বছর আগে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাকে নির্যাতন করতো। এরই মধ্যে তার একটি সন্তান হয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরে আমাদের বাড়িতে চলে আসে, বাড়ি থেকে ১১ দিন হলো তাকে ফুসলিয়ে এনে হত্যা করেছে, আমি বিচার চাই।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় এনেছি।

 

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card