সাত মাসের অন্তঃসত্ত্বা ১৩ বছরের কিশোরী; ডিএনএ টেস্ট নির্ধারণ করবে বাবা

জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলায় ১৩ বছরের কিশোরীকে অচেতন করে ধর্ষণ করেন এক বৃদ্ধ। অন্যদিকে ওই কিশোরীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করে অষ্টম শ্রেণির এক ছাত্র।

এ অবস্থায় ওই কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এতে ডিএনএ টেস্টে নির্ধারিত হবে ওই অনাগত সন্তানের বাবা কে?

এ ধর্ষণের ঘটনায় মামলা হলে দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

জানা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের হতদরিদ্র পরিবারের বাবা ও মা দিনমজুরি কাজ করে সংসার চালান।

দিনের বেলায় বাবা-মা কাজে থাকলে বাড়িতে ১৩ বছরের কিশোরী একাই থাকে।

অন্তঃসত্ত্বা কিশোরী জানায়, প্রায় আট মাস আগে কিশোরীর বাড়িতে ৬০ বছরের বৃদ্ধ চান মিয়া এসে তাকে পাউরুটির মধ্যে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে অচেতন করে ধর্ষণ করে।

ঘটনাটি কারো কাছে প্রকাশ করলে কিশোরীকে জানে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

পরপর কয়েক দিন তাকে ধর্ষণ করে। ভয়ে মেয়েটি পরিবারের কাউকে জানায়নি।

এদিকে বাড়ির পাশে বাহাদুরাবাদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্র ওই কিশোরীকে বিয়ের আশ্বাস দিয়ে বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।

সম্প্রতি পরিবারের লোকজন কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে তাকে জিজ্ঞাসা করলে মুখ খুলে সব ঘটনা জানায়। বর্তমানে সে সাত মাসের অন্তঃসত্ত্বা।

কিশোরীর পিতা দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করলে মডেল থানা পুলিশ দুই ধর্ষককে গ্রেফতার করে বৃহস্পতিবার জেলহাজতে প্রেরণ করে।

মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর যুগান্তরকে বলেন, কিশোরীর দেওয়া তথ্যে বৃদ্ধ চাঁন মিয়া ও স্কুলছাত্রকে গ্রেফতার করা হয়েছে।

আদালতের মাধ্যমে ডিএনএ টেস্ট করে ওই অনাগত সন্তানের বাবা কে, তা শনাক্ত করা হবে।

 

আরও পড়ুন :

এনএএন টিভি