নীলফামারী সদর-২ আসনে খেলাফত মজলিসের গণসংযোগে উৎসবমুখর পরিবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নীলফামারী সদর-২ আসনে এখন নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই প্রার্থীরা মাঠে-ঘাটে ঘুরে বেড়াচ্ছেন, জনতার সঙ্গে কুশল বিনিময় করছেন এবং নিজেদের উন্নয়ন ভাবনা তুলে ধরছেন।
এরই অংশ হিসেবে খেলাফত মজলিসের পক্ষ থেকে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন নীলফামারী সদর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ সরোয়ারুল আলম বাবু।
এসময় তার সঙ্গে ছিলেন—
জেলা সভাপতি মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী,
সদর উপজেলা সভাপতি মাওলানা মনজুরুল ইসলাম,
উপজেলা সেক্রেটারি হাফেজ শহিদার রহমান,
সাংগঠনিক সম্পাদক জুয়েল ইসলাম,
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক।
গণসংযোগকালে প্রার্থী সরোয়ারুল আলম বাবু বলেন,  “খেলাফত মজলিস জনগণের দল, জনগণের সেবায় নিবেদিত। আমরা দেয়ালঘড়ি প্রতীক নিয়ে মাঠে নেমেছি—এ প্রতীকই হবে পরিবর্তনের প্রতীক। আল্লাহর নির্দেশনায়, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং মডেল নীলফামারী গড়াই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “সদর উপজেলার প্রতিটি গ্রাম, ওয়ার্ড, বাজার ও জনপদে আমরা যাচ্ছি, মানুষের কথা শুনছি। শিক্ষা, নৈতিকতা ও সামাজিক উন্নয়নই আমাদের অঙ্গীকার।”
গণসংযোগ চলাকালে এলাকার জনগণ প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানায় এবং অনেকেই দেয়ালঘড়ি প্রতীকের পক্ষে সমর্থন জানান।
পুরো কর্মসূচি জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ—নেতাকর্মীদের স্লোগান, পোস্টার-ব্যানার আর জনতার আগ্রহে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
দেয়ালঘড়ি প্রতীকে ভোট দিন, মডেল নীলফামারী গড়ুন —এই স্লোগানেই মাঠে নামছে খেলাফত মজলিসের কর্মীরা।
ওমর  ফারুক/এনএএন টিভি