শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দরের ইস্পাহানী নবীগঞ্জ এলাকায় ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।
রোববার (২৮ মে) বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ,
উপ পরিচালক মোঃ ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেন, প্রকৌশল বিভাগের কর্মকর্তা হাবিব, রাশিদুলসহ অন্যান্য কর্মকর্তারা।
এ সময় ২টি এক্সাভেটর (ভেকু) দিয়ে ১টি ডকইয়ার্ডের পাকা দেয়াল, ৩টি জেটি,
সেমিপাকা ঘর সহ ৪০ টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ জানান,
‘হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যার উভয় তীরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
রোববার (২৮ মে) শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দরের ইস্পাহানী নবীগঞ্জ এলাকায় ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এ সময় কাগজপত্র ছাড়া অবৈধভাবে জাহাজ পরিচালনা করায় ২টি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের অভিযান চলমান থাকবে ‘
আরও পড়ুন :
- পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর প্রাণহানি
- বাসের ভেতর চালের বস্তায় মিলল ৩৮ লাখ টাকা!
- ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চার দেশ
- প্রতি ভরিতে স্বর্ণের দাম কমলো ১৭৫০ টাকা
- হবিগঞ্জের পাইকারি বাজারে মাছের সরবরাহ বেড়েছে
- কোরবানির পশু প্রস্তুত হচ্ছে শেরপুরের প্রাকৃতিক পরিবেশে
- ফতুল্লায় ছেলে হত্যার বিচার না হওয়ার মায়ের মৃত্যু
- আড়াইহাজারে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
- মৌলভীবাজারের খামারিরা কোরবানির বাজার ধরতে প্রস্তুত
- রূপগঞ্জে ওয়ার্ড উপ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
- ফুটবল টুর্নামেন্টে এর পুরস্কার বিতরণ
- ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী
- বিএনপির ১৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
- চট্টগ্রামে বসতঘরে অগ্নিকান্ড; দুই সন্তানসহ মায়ের মৃত্যু
- অবশেষে সমাপ্তির সুর বাজলো ‘মিঠাই’তে
