চট্টগ্রাম হালিশহরে অগ্নিকাণ্ডে পুড়েছে দুই দোকান

চট্টগ্রাম নগরীর হালিশহরে অগ্নিকাণ্ডে দুইটি দোকান পুড়ে গেছে। শনিবার (২১ জানুয়ারি) সকাল সোয়া সাতটার দিকে হালিশহর সিএসডি গোডাউন সংলগ্ন দুটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. শামিম মিয়া জানান, আগুন লাগার খবর পেয়ে সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে বন্দরের স্টেশনের দুইটি গাড়ি ঘটনাস্থলে যায়।

প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে একটি গাড়ির গ্যারেজ ও চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ৫০ লাখ টাকার মতো মালামাল উদ্ধার করা হয়েছে।

Share this news as a Photo Card