জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামে নিজ বাড়িতে একই শাড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন, আলাদীপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে সোহেল রানা ও তার স্ত্রী একই গ্রামের মৃত কায়সার মন্ডলের মেয়ে পারুল বিবি।
প্রতিবেশী সূত্রে জানা যায়,
‘শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এক প্রতিবেশী নিহতদের বাড়িতে এসে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরের ভিতরে প্রবেশ করে।
এরপর গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
তারা আরও জানায়,
‘গত ৬ মাস পূর্বে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিবাহ হয় এবং তাদের দুজনেরই আগের পক্ষের স্ত্রী ও স্বামী রয়েছে। তাদের মধ্যে কোন ঝগড়া বা বিবাদ আমাদের নজরে পরে নি।’
এ ব্যাপারে আক্কেলপুর থানার ওসি আবু বকর সিদ্দীক জানান,
‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।’
আরও পড়ুন :
- স্ত্রীকে ঘুমে রেখেই ফাঁস দিলেন স্বামী!
- নিজেকে বিবাহিত দাবি করলেন দেব!
- নিজের মৃত্যু সংবাদে বিব্রত সাফা কবীর!
- মোখার পর এবার আসছে ঘূর্ণিঝড় তেজ
- নাটোরে যমজ তিন কন্যার জন্ম দিলেন মা!
- শিশুর কান্নায় শয়নকক্ষে গিয়ে মিলল গৃহবধূর লাশ
- কয়লা নিয়ে মোংলা বন্দরে চীনা জাহাজ ‘এম ভি জে হ্যায়’
- চুরি হওয়া নবজাত শিশুকে অবশেষে কুষ্টিয়া থেকে উদ্ধার
- সবচেয়ে বৃহৎ কুমির ক্যাসিয়াস’র ১২০তম জন্মদিন পালন
- লিফটের ফাঁকা দিয়ে নিচে ফেলে শ্রমিক লীগ নেতাকে হত্যা
- ময়মনসিংহে ঘরে স্বামীর গলাকাটা লাশ, বিবস্ত্র স্ত্রীকে পাওয়া গেল
- ভবন থেকে ফেলে শ্রমিক লীগ নেতাকে হত্যার অভিযোগ, আটক ৬
