জাতীয় শোক দিবস উপলক্ষে গ্ৰামীন ব্যাংকের উদ্যোগে সোনারগাঁ উপজেলার সাদীপুর শাঁখায় বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ যোনের যোনাল ম্যানেজার মোঃ আব্দুস সবুর খান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্ৰামীন ব্যাংকের সোনারগাঁ এরিয়া ম্যানেজার, মোঃ আঃ মান্নান মীর,
সাদীপুর শাঁখার,শাঁখা ব্যাবস্থাপক, মোঃ খসরুল আলম ও সাদীপুর শাঁখার সেকেন্ড ম্যানেজার আলমগীর,
পঞ্চমী ঘাট ইস্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম সহ সাদীপুর শাঁখার সকল কর্মচারী ও সাধারণ সদস্যরা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ যোনের যোনাল ম্যানেজার মোঃ আব্দুস সবুর খান তিনি বলেন,
‘১৫ই আগষ্ট শোকের মাস,যার জন্ম না হলে হয়তো বাংলাদেশ হতো না, আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না।’
‘আমাদের সকলের উচিৎ এই মহান নেতার ও তার পরিবারের সকলের জন্য দোয়া করা।’
এ সময় তিনি গ্ৰামীন ব্যাংকের বিভিন্ন অগ্ৰগতির কথা এবং সমাজের গ্ৰামীন ব্যাংকের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের কথা উল্লেখ করেন।
পরিশেষে তিনি ব্যাংকের সকল সদস্যদের মাঝে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ বিতরণ করেন এবং
পঞ্চমী ঘাট ইস্কুলের ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ইস্কুলে ও মাদ্রাসায় গাছের চারা রোপণ করেন।
আরও পড়ুন:
- আলীরটেকের ক্রোকেরচর বাজারে রওশন মেম্বারের নেতৃত্বে শোক দিবস পালন
- মান্দায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন
- চট্টগ্রাম নগরের বাকলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক যুবক
- শিবগঞ্জে যথাযথ মর্যদায় জাতীয় শোক দিবস পালিত

Comments are closed.