দুই কৃষককে অপহরণকারী অস্ত্রসহ গ্রেফতার

দুই কৃষক অপহরণকারী মামলার আসামি নুরুল আমিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় দুই  অপহরণ কাজে ব্যবহৃত একটি দেশীয় তৈরি এলজি ও ১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।

গ্রেফতার আমিন হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পানখালী গ্রামের মোস্তফা কামালের ছেলে।

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণ চক্রের অপর সদস্যরা পাহাড়ে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি পালিয়ে যাওয়া ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card