শেরপুর জেলার নকলা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সাদিয়া উম্মুল বানিন যোগদান করেছেন ৫ জুন সোমবার। এরই মধ্যে তিনি দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন ।
গত শুক্রবারে বজ্রপাতে নিহত পরিবারের মাঝে ২ পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দেন।
এর আগে, ২০১৯ সালের ৯ এপ্রিল থেকে ২ বছর ৩ মাস নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০১৬ সালে ৩৪ তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে নির্বাচিত হয়ে ২০১৬ সালের ১ জুন
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মাধ্যমে প্রশাসন ক্যাডারে প্রথম কর্মজীবন শুরু করেন।
প্রতিটি কর্মস্থলে তিনি উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে সকলের মন জয় করেছেন।
নতুন ইউএনও তাঁর মেধা, সততা, বিচক্ষণতা, কর্তব্যনিষ্ঠা ও দক্ষতার অপূর্ব সংমিশ্রণে নতুন কর্মস্থল নকলা উপজেলার জনগণকে সার্বিক সেবাদানের মাধ্যমে অত্যাধুনিক ও
উন্নয়নের মডেল হিসেবে নকলাকে দেশব্যাপী পরিচিতি করিয়ে দিতে সদা তৎপর থাকবেন বলে উপজেলাবাসীর প্রত্যাশা।
ইউএনও সাদিয়া উম্মুল বানিন জানান,
মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক বিভিন্ন স্তরের কর্মকর্তা ও
জনপ্রতিনিধিদের সহযোগিতায় সরকারি সেবা জনগনের অতি নিকটে পৌঁছে দিতে আমি বদ্ধ পরিকর।
এর জন্য উপজেলায় কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি,
পুলিশ বিভাগসহ সকল শ্রেণি-পেশার সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন।
এ সময় তিনি আরও বলেন,
বাংলাদেশের ৮ম বিভাগ ময়মনসিংহ আর জেলা ওয়ারি ৬১তম জেলা শেরপুর ।
এই শেরপুরকে ঢেলে সাজাতে হবে। কারণ আমরা সব দিক থেকে এখনো পিছনে রয়েছি।
স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা নিয়ে সরকার কাজ করছে তা বাস্তবায়ন করতে আমাদের সকলের কাজ করে এগিয়ে যেতে হবে ।
চড়াই পাখির মত অন্যের জায়গায় অন্যের তৈরি ঘরে বসবাস না করে বাবুই পাখির মত নিত্যান্ত পরিশ্রম করে আমাদের বসবাস করতে হবে ।
অপরদিকে, মানবতার প্রশাসনিক কর্মকর্তা নকলায় জনসেবায় এগিয়ে যাক এমন প্রত্যাশাই ব্যক্ত করেন নকলা বাসী।
উল্লেখ্য, সাদিয়া উম্মুল বানিন জন্মগ্রহণ করেন ১৯৮৬ সালের ১১ ডিসেম্বর।
জামালপুরের বকশিগঞ্জ উপজেলার আব্দুস সামাদ ও নাদিরা জাহান দম্পতির সন্তান তিনি। তাঁরা তিন ভাই বোন।
তিনি বাবা মার প্রথম সন্তান , সাদিয়া উম্মুল বানিন বিএসসি অনার্স ও এম এস সি সম্পূর্ণ করেন কেমিস্ট্রি বিষয়ে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে।
