নরসিংদী পৌরসভায় দ্বিতীয় শহর অঞ্চল উন্নয়ন প্রকল্পের সকল কার্য্যক্রম পরিদর্শন করেন এডিপি প্রতিনিধি দল

নরসিংদীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর দ্বিতীয় নগর অঞ্চল প্রকল্পের নরসিংদী পৌরসভার প্যাকেজ এর কাজগুলো পরির্দশন করে এডিপি প্রতিনিধি দল। আজ সকালে নরসিংদী পৌরসভার
কাউরিয়াপাড়া পাথরঘাটা সহ বিভিন্ন এলাকা বিশ্ব ব্যাংক এর প্রতিনিধি দল (সিআরডিপি-১১) এর সকল কার্য্যক্রম পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, দ্বিতীয় নগর অঞ্চল প্রকল্পের পরিচালক মোঃ হামিদুল হক, ডিটিএল মনির হোসাইন, এডিবি প্রতিনিধি মামুন, এম ই আলী আশরাফ, নরসিংদী পৌরসভা মেয়র আলহাজ¦ আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো: মনিরুজ্জামান মনির, ফিল্ড ইঞ্জিনিয়ার সামসউদ্দিন মোল্লা, মোঃ মাসিদুর রহমান, মফিজুল ইসলাম, পৌরসভা সহকারী প্রকৌশলী কৃষ্ণ দয়াল রায়, উপ-সহকারী প্রকৌশলী অনুকোল চন্দ্র দাস ও উপ-সহকারী প্রকৌশলী অপূর্র্ব কুমার দাস, মোহাম্মদ আমিনুল হক প্রা: লি: এর ঠিকাদার প্রতিনিধি মোহাম্মদ সোহেল মোল্লা, পৌর কাউন্সিলর মোহাম্মদ খাইরুল হক,পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম
ভুইয়া বাবু,পৌর কাউন্সিলর মোজাম্মেল হক, পৌর কাউন্সিলর জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর মাহাবুবুর রহমান, মহিলা কাউন্সিলর ইয়াসমিন সুলাতানা প্রমূখ।