হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিগত দিনের ন্যায় নরসিংদীর শিবপুর উপজেলায় ৭১টি পূজা মন্ডপে অনুদান বিতরণ করেছেন সাবেক এমপি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম মোল্লা। আজ নরসিংদীর উপজেলা যুবলীগ কার্যালয় প্রাঙ্গণে সিরাজুল ইসলাম মোল্লা সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুদান বিতরণ করা হয়।
এসময় নগদ ১০ হাজার ৫০০ টাকা করে মোট ৭ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। তিনি ২০০৭ সাল থেকে প্রতিবছর দুর্গা পূজায় উপজেলার মন্ডপগুলোর মধ্যে এই অনুদানের অর্থ বিতরণ করে আসছেন।

উপজেলার পূজা মন্ডপগুলো পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক’র উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে অনুদানের এই অর্থ তাদের হাতে তুলে দেন সাবেক এমপি আলহাজ¦ সিরাজুল ইসলাম মোল্লা।
শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজয়কৃষ্ণ গোস্বামীর সঞ্চালনায় অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ. কে. নাছিম আহমেদ হিরন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা,উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,মহিলা লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ ও পূজারীগণ।
