তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির উদ্যোগে শিশুদের নিয়ে মেহেদি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি টপি সরদারের নেতৃত্বে মঙ্গলবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টায় চলনবিল মহিলা ডিগ্রি কলেজ ও সিংড়া গো-হাটে এ উৎসব অনুষ্ঠিত হয়।
আর মাত্র একদিন পরেই ঈদুল আজহা। ঈদকে ঘিরে আগ্রহের শেষ থাকে না শিশুদের। তাদের বায়না মেটাতে সাধ্যমতো চেষ্টা করেন অভিভাবকরাও।
শিশুদের ঈদ রাঙাতে মেহেদি উৎসব করেছেন প্রতিমন্ত্রী পলক।
এ সময় তিনশতাধিক শিশুর হাতে মেহেদির আল্পনা করা হয়। এতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে ওঠে এসব শিশু।
ছাত্রলীগ নেত্রী টপি সরদার বলেন,
‘ঈদ সবার জন্য আনন্দের। আইসিটি প্রতিমন্ত্রী পলক মহোদয়ের উদ্যোগে আমরা চেষ্টা করছি ঈদের আনন্দ যেন গরিব ও অসহায় শিশুদের মাঝেও ছড়িয়ে পড়ে। সে জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন।’
আরও পড়ুন:
- লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান
- শাহরুখ প্রযোজিত সিনেমায় থাকবে সুহানাও!
- এবার ‘গোপন নথি’ নিয়ে ট্রাম্পের অডিও ফাঁস!
- রাজধানীতে গলায় ফাঁস লাগিয়ে নারীর আত্মহত্যা!
- নোবেল জয়ী বিজ্ঞানী শতবর্ষী জন গুডেনাফ আর নেই
- মোটরসাইকেল দুর্ঘটনায় পা হারালেন কন্নড় অভিনেতা
- চলন্ত ট্রেনের ওপরে ডিস লাইনের তারে আটকে নিহত ১
- পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন
- টানা ৬ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর, খোলা ইমিগ্রেশন
- বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিনের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন
- ল্যাবএইড’এ ভুল চিকিৎসায় কিশোরের মৃত্যু; ৭ জনের বিরুদ্ধে মামলা
