নাটোরের বড়াইগ্রামে প্রিয়া খাতুন (২২) নামে এক নারী শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মশিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত প্রিয়া খাতুন (২২) উপজেলার মেরিগাছা এলাকার মো. শহিদুল ইসলামের মেয়ে।
তার এক বছর বয়সী একটি মেয়ে আছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরই থেকে তিনি বাবার বাড়িতে থাকতেন।
স্থানীয়দের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান,
‘শুক্রবার রাতে ইশ্বরদীর ইপিজেডে কাজ শেষে স্বামী পরিত্যক্তা প্রিয়া খাতুন বাসযোগে কয়েন বাজারে নামেন।’
‘এরপর সেখান থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে ওই নারী বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।’
‘মশিন্দা এলাকায় পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত ভ্যান থেকে নামিয়ে ধারাল অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে চলে যায়।’
‘ভ্যান চালকের চিৎকারে আশপাশের লোকজন উপস্থিত হয়ে পুলিশকে খবর দেয়।’
‘পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় ভ্যানচালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’
পুলিশ কর্মকর্তা আবু সিদ্দিক আরও জানান,
‘কী কারণে তাকে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। সিআইডি ও পিবিআই কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ‘
আরও পড়ুন:
- বিএনপি আবারও সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে: ওবায়দুল কাদের
- ঢাকাসহ একাধিক স্থানে দিনভর বৃষ্টি, ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
- ‘বিএনপি-জামায়াত আমাদের ওপর আঘাত করলে আমরাও পাল্টা আঘাত করবো না’
- চট্টগ্রামে ভারী বর্ষণে গাড়ির ওপর ধসে পড়ল পাহাড়, যান চলাচল বিঘ্নত
- শ্যালিকার সাথে অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় এক কিশোরকে কুপিয়ে হত্যা

Comments are closed.