দুবাইয়ে পালিয়ে যাওয়ার আগে বাগেরহাটের ধর্ষণ মামলার আসামি মো. ডালিম মল্লিককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২৮ মে) রাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৯ মে) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক জানান,
`ভুক্তভোগী বিবাহিতা। তার দশ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। স্বামী বিদেশ থাকায় ভুক্তভোগী তার মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন।
আসামি ডালিম মল্লিক (৩৩) তার বাবার বাড়িতে বিল্ডিং নির্মাণের কাজের সুবাদে তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন।
অভিযুক্ত বিভিন্ন সময় ভুক্তভোগীকে কু-প্রস্তাব দিতেন। এতে রাজি না হলে গত বছর ২০ নভেম্বর রাতে ধর্ষণ করেন।
এরপর বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এতে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
একপর্যায়ে তাকে বিয়ের জন্য চাপ দিলে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। তাই নিরুপায় হয়ে ২৭ মে মোড়েলগঞ্জ থানায় মামলা দায়ের করেন তিনি।
র্যাবের ওই কর্মকর্তা আরও জানান,
‘মামলার ৩৬ ঘণ্টার মধ্যে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল তাকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঘটনার জানাজানি হলে তিনি দুবাইয়ে চলে যাওয়ার চেষ্টা করেন।’
আরও পড়ুন :
- দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- শ্মশান থেকে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার
- আমির খানের তৃতীয় বিয়ের গুঞ্জন কি সত্যি!
- বিশেষজ্ঞরা বলছেন পাঁচ খাবার বয়স দ্রুত বাড়িয়ে দিচ্ছে
- হবিগঞ্জের পাইকারি বাজারে মাছের সরবরাহ বেড়েছে
- ফতুল্লা স্টেডিয়াম সংস্কারে আড়াইশ’ কোটি টাকা বরাদ্দ
- ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চার দেশ
- আড়াইহাজারে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
- হবিগঞ্জের পাইকারি বাজারে মাছের সরবরাহ বেড়েছে
- লক্ষ্মীপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ; নিহত ৩
- ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী
- আমন ধানের আবাদ বাড়াতে ৩৩ কোটি টাকার প্রণোদনা
- রূপগঞ্জে ওয়ার্ড উপ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
- কোরবানির পশু প্রস্তুত হচ্ছে শেরপুরের প্রাকৃতিক পরিবেশে
- ৩৮ দিনের শিশুর মরদেহ ভাসছিলো গোয়ালঘরের গামলায়!
- সৃজিতের সঙ্গে ‘বিচ্ছেদের’ বিষয় খোলসা করলেন মিথিলা!
