বাস চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দিনাজপুরে যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।   বুধবার (২৬ এপ্রিল) সকাল পৌনে ১০টায় সদর উপজেলার দিনাজপুর-ঢাকা মহাসড়কের চুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দিনাজপুর পৌরসভার রামনগর এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৫৫) ও

একই এলাকার মো. মাসুম হোসেনের ছেলে সোহানুর রহমান সোহান (৩৫)। তারা দুজন সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে অফিসের উদ্দেশে মোটরসাইকেলে চড়ে ফুলবাড়ী যাচ্ছিলেন বাবুল হোসেন ও সোহান।

এ সময় চুনিয়াপাড়া এলাকায় ফুলবাড়ী থেকে দিনাজপুরের উদ্দেশে আসা যাত্রীবাহী বিসমিল্লাহ পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

এ বিষয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মেহফুজ তানজীর জানান,

সকাল ৯টা ৫৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুটি লাশ উদ্ধার করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) রুবেল হোসেন বলেন,

গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। বাসটি পুলিশি হেফাজতে আছে।

নিহতদের লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন:

এন এ এন টিভি