মাদরাসার টয়লেট থেকে শিক্ষার্থীর রহস্যজনক লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে মাদরাসার টয়লেট থেকে কাউসার আলী (৮) নামের এক শিক্ষার্থীর রহস্যজনক লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২ আগস্ট) রাতে নিহত শিশুর বাবা ফরিদ উদ্দিন বাদী হয়ে একই মাদরাসার আরেক কিশোরের নামে শেরপুর থানায় মামলাটি করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেফতার করে।

গ্রেফতার কিশোর ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন উপজেলার তাহসীনুল কোরআন আদর্শ হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র (১৩)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়,

বুধবার (০২ আগস্ট) সকালে মাদরাসার নাশতার বিরতির সময় পূর্বের দ্বন্দ্বের জেরে টয়লেটের সামনে কাউসার আলীর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে গ্রেফতারকৃত কিশোর।

এ সময় কাউসার অচেতন হয়ে পড়লে তাকে টয়লেটে নিয়ে মাথায় পানি ঢালে সে। এরপর সেখান থেকে চলে যায়। পরে ওই টয়লেট থেকে কাউসারের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই কিশোরকে আটক করা হয়। হত্যা মামলার পর ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

আরও পড়ুন:

এনএএন টিভি