রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।
সোমবার (২৯ মে) মোহাম্মদপুর থানার শ্যামলী শপিং সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত ৬০টি লেক্সোটানিল ট্যাবলেট ও তিন কৌটা ঝাঁঝালো পদার্থ মিশ্রিত ভ্যাসলিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. শিপন মুন্সি, মো. রুবেল ও মো. আজিম।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে ডিবির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান,
‘মোহাম্মদপুর থানার শ্যামলী শপিং সেন্টারের সামনে যানবাহনের যাত্রী ও পথচারীদের কাছ থেকে সর্বস্ব হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে চেতনানাশক ট্যাবলেট ও ঝাঁঝালো পদার্থ মিশ্রিত ভ্যাসলিনসহ কিছু লোক অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে সেই স্থানে অভিযান চালিয়ে শিপন, রুবেল ও আজিমকে গ্রেফতার করা হয়।’
তিনি আরও জানান,
‘তারা যানবাহনের যাত্রী ও পথচারীদের অত্যন্ত সুকৌশলে বিভিন্ন দ্রব্যের সাথে চেতনানাশক ট্যাবলেটের গুড়া মিশ্রণ করে খাওয়াতেন।
এছাড়াও ঝাঁঝালো পদার্থ মিশ্রিত ভ্যাসলিন চোখে লাগিয়ে দিতেন। সাধারণ মানুষদের অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যেতেন তারা।
তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা। তাদের মোহাম্মদপুর থানায় মামলা হলে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন:
- মৃদু তাপপ্রবাহ বাড়তে পারে আজ
- চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
- গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্য নিহত
- নড়াইলে শ্মশান থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার
- বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো বসতঘর
- এবার ঈদেও ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ১৪ জুন
- দিনাজপুরে ভারত থেকে আসা ট্রাক থেকে বিদেশি মদ উদ্ধার
