নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে নেতাদের তদবিরসহ ভোটারদের সমর্থন আদায়ে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন।
আর সম্ভাব্য প্রার্থীদের অন্যতন একজন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ মোঃ ফজলুর রহমান।
প্রার্থী সৈয়দ মোঃ ফজলুর রহমান একজন ত্যাগী নেতা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।
জানা যায়, বিরোধী দলের রোষাণলে পড়ে বিগত সময় আওয়ামী লীগের রাজনীতি করে তিনি তার পরিবারের অনেককেই হারিয়েছেন। অনেক সময় হামলার শিকারও হন তিনি।
এছাড়া রাজনৈতিক কারণে তিনি ৫ বার কারা বরণ করেন এবং বিএনপি জামায়াতের হাতে শারীরিকভাবে প্রহৃতও হন।
তিনি ব্যক্তি জীবনে অনেক সামাজিক, সাংস্কৃতিক, সেবামূলক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন।
অধ্যাপক সৈয়দ মোঃ ফজলুর রহমান বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হলের ভারপ্রাপ্ত ভিপি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজ সেবা সম্পাদক ছিলেন।
এ প্রসঙ্গে খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ এর মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান শিক্ষক নেতা অধ্যাপক সৈয়দ মোঃ ফজলুর রহমান বলেন,
‘জন্মলগ্ন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছি। আমার পরিবারের প্রতিটি সদস্য বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।’
‘আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতি করে বিএনপি-জাময়াতের নির্যাতনের শিকার হতে হয়েছে। নির্মমভাবে হত্যা করা হয়েছে আমার ভাই-ভাতিজাকে। আমার দাদা সৈয়দ ছবর আলী প্রধান মুক্তিযুদ্ধের সংগঠক।’
‘আমার মা হাবিয়া খাতুন চারজন ছেলেকে বীর দর্পে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য পাঠান।’
‘এমনকি যুদ্ধে আহত শরনার্থীদের থাকা, খাওয়া ও চিকিৎসার ব্যবস্থাসহ দীর্ঘ নয় মাস মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে গেছেন।’
‘আমার পরিবারের প্রতিটি সদস্য দেশ ও দলের জন্য কাজ করে গেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত।’
‘আমি কখনো নির্বাচনে প্রার্থী হতে চাইনি। এবার তৃণমূল নেতা-কর্মীদের অনুরোধে নৌকার মাঝি হতে মাঠে নেমেছি।’
‘আমি এলাকার উন্নয়ন ও মানুষের জন্য কাজ করতে চাই। দল আমাকে মনোনয়ন দেবে বলে আশা করছি।’
‘দলীয় মনোনয়ন পেলে ইনশাল্লাহ বিপুল ভোটে নির্বাচিত হতে পারব কোন সন্দেহ নাই।’
বশির আহমেদ মোল্লা,নরসিংদী
আরও পড়ুন:
- বরিশালে হামলার শিকার হাতপাখার প্রার্থীরা
- পেরুতে চার মাসে প্রায় ৪ হাজার নারী নিখোঁজ
- কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে স্ত্রীকে হত্যা
- বরিশাল ও খুলনা সিটি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
- ব়্যাম্পে হাঁটার সময় লোহার আঘাতে মডেলের মৃত্যু
- শেষ হলো তিন দিনব্যাপী আয়োজিত বিগ বুটক্যাম্প
- ২১৪৩ জুটির বিয়ের আয়োজন করে বিশ্বরেকর্ড গড়লো ভারত
