শেরপুরে পাটের গুদামে আগুন; ২০ লাখ টাকার ক্ষতি

শেরপুরের নকলা উপজেলার ৮ নং চরঅষ্টধর ইউনিয়ন পরিষদ সংলগ্ন নারায়ণখোলা বাজারের দক্ষিণ পাশে মোঃ আব্দুল লতিফ বেপারীর পাটের গুদাম পুড়ে ছাই হয়ে যায় ।

জানা যায়, আব্দুল লতিফ বেপারী ছেলে আবুল কালাম, জাহাঙ্গীর আলম বেপারী, ফারুক, আসলাম, ফাহাদ মিলে সকলেই মিলে এই পাটের ব্যবসা পরিচালনা করতেন ।

হঠাৎ তাদের নারায়নখোলা গোদামে ৫০০ মন পাট রেখেছিলো কে বা কারা গোপনে আগুন লাগিয়ে দেয়।

এতে প্রায় ১৭ লাখ টাকার পাট পুড়ে যায় এতে ক্ষয়ক্ষতি হবে ১৭ লাখ টাকার পাট ও ৪ লাখ টাকার ঘর।

ফায়ার সার্ভিস খবর দিলেও ফায়ার সার্ভিস আসতে আসতে পাট পুড়ে ছাই হয়ে যায়। এতে ঐ ব্যবসায়ীয় ক্ষতি হয়েছে ২১ লাখ টাকার সম্পদ।

এই বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয় অজ্ঞাতরা এ কর্মকান্ড ঘটিয়েছে।

ঐ এলাকার রমজান পিতা আব্দুস ছালাম , খালেক , নুর হোসেন গংরা এ কর্মকান্ড ঘটাতে পারে বলে ধারনা করা হচ্ছে।

আরও পড়ুন:

এন এ এন টিভি

Share this news as a Photo Card