সাঁতার না জানার খেসারত দিতে হলো সাজিম প্রামাণিক নামের এক যুবককে। বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন তিনি।
সোমবার দুপুরে চরমিরকামারী দাইড়পাড়া গোরস্থান সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
সাজিম প্রামাণিক (২০) ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।
তিনি বহরপুর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।
সাজিমের বাবা ভ্যানচালক ইসরাইল হোসেন জানান,
আমার তিন সন্তানের মধ্যে সাজিম মেজো। হাফেজি পাশের পর সে বর্তমানে বাড়িতেই ছিল। বন্ধুদের সঙ্গে পাশের গ্রামে পুকুরে গোসল করতে যায়।
এ সময় হঠাৎ সাজিম পানিতে নিখোঁজ হয়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর স্থানীয়রা দুপুর আড়াইটার দিকে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাজিম সাঁতার জানত না।
ঈশ্বরদী থানার এসআই নাসির উদ্দিন জানান,
সাজিমের মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:
- সংগীতশিল্পী ন্যানসির গৃহকর্মী স্বামীসহ রিমান্ডে
- জাহাঙ্গীর এর বিরুদ্ধে দুদকে অভিযোগ
- রানি রাসমণি খ্যাত ‘দিতিপ্রিয়া’ এবার রং-তুলিতে
- প্রশাসনে কর্মরত দুই উপসচিবের একযোগে দফতর বদল
- ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি সম্পাদক পরিষদের
- সুদান থেকে পালাতে পারে ৮ লাখ মানুষ: জাতিসংঘ
- রাধিকা আপ্তের মতে, ‘শরীর নিয়ে লজ্জার কিছু নেই’
- তুর্কি টেকনোফেস্টে বিশ্ব রেকর্ড
- ‘ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না থাকায় শ্রমজীবী মানুষ অধিকার বঞ্চিত’
- ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫৫; নৌ পথে ৩৫৫
- ফ্যাশন শো ‘মেট গালা’তে লাখো মুক্তায় সাজলেন আলিয়া
